• ঢাকা
  •    রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩২ এএম


নিজেই জেনে নিন ভিটামিনের অভাবে ভুগছেন কিনা

আপডেট টাইম: November 10, 2024 8:22 am

১. ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ত্বক এবং মুখে ক্লান্তির ছাপ পড়ে। ত্বকের উজ্জ্বলতা কমে গেলে বুঝতে হবে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি রয়েছে।যদি দিনের বেশিরভাগ সময় ক্লান্তি, অনেক বেশি দুর্বল লাগা, ঠিকঠাক খেতেও ইচ্ছে করে না। তাহলে বুঝতে হবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেই এই সমস্যাগুলি হচ্ছে।

২. নির্দিষ্ট কারণ ছাড়া চোখের নিচে কালি বা চারপাশ ফুলে গেলে বুঝতে হবে ভিটামিন এ এর অভাবে এই সমস্যা হচ্ছে। অনেক সময়ই শরীরে আয়োডিনের পরিমাণ কমলে এ ধরনের উপসর্গ দেখা যায়। এ ছাড়া অনেকেই চোখে স্বাভাবিকের চেয়ে অনেক কম দেখেন।এটি ও ভিটামিন এ এর অভাবে হয়।